Sunday, December 29, 2019

Friday Calligraphy Class by Mohammad Abdur Rahim


জুমাবারের ক্যালিগ্রাফি ক্লাস


বাংলাদেশে ক্যালিগ্রাফির উন্নয়ন প্রসার ও জনগণের মাঝে জনপ্রিয় শিল্প হিসেবে প্রতিষ্ঠা করতে বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের একটি একাডেমিক উদ্যোগ হচ্ছে- জুমাবারের ক্যালিগ্রাফি ক্লাস। এতে ৩০টি লেসন ৩০টি ক্লাসে ছাত্রদের দেয়া হয়। বাংলাদেশের বিখ্যাত উস্তাদ শহীদুল্লাহ ফজলুল বারী রহ. কর্তৃক অনুমোদিত এবং তার ছাত্র মোহাম্মদ আবদুর রহীম প্রায় দুই দশক ধরে এ ক্লাস পরিচালনার মাধ্যমে বাংলাদেশের শত শত শিল্পী ও ক্যালিগ্রাফারদের মাঝে সাড়া জাগিয়েছে। এক্লাসের মাধ্যমে ক্যালিগ্রাফি শিখে বহু ছাত্র দেশে বিদেশে খ্যাতি অর্জ
ন করেছে।

বিভিন্ন সময়ে এ ক্লাসের কার্যক্রমের কিছু চিত্র তুলে ধরা হলো :


2006 

2006


































Saturday, December 28, 2019

My new work of Robiul Akhir 1441 h


নতুন কাজ

এক্রিলিকে কাজ করার মজা আলাদা। টেনশন ফ্রি মাধ্যম এটা। ওয়াটার কালারে অনেক মশক করতে হয়। প্রতিদিন রেওয়াজ করার মত বিষয় সেটা, না হলে হাতে জড়তা আসে। এজন্য এক্রিলিকের কাজ সহজ। আর এক্রিলিকে ওয়াস স্টাইল ও ওয়েলের ম্যাট বা ওয়েলি ভাব দুটোই রাখা যায় ।

এখানে সিস্টার কালারের কম্বিনেশনে মুয়াল্লা রহীমী স্টাইলে ক্যালিগ্রাফি করা হয়েছে। 




এক্রিলিকে কাজ করার কয়েকটি পর্যায় আছে। আমরা নতুন শিক্ষার্থীদের জন্য তা দিলাম।



আরেকটি কাজ






Wednesday, December 25, 2019

Hidden Technique of cutting calligraphy pen

কলম কাটার রহস্য










পৃথিবীর বিখ্যাত ক্যালিগ্রাফারগণের অসাধারণ ক্যালিগ্রাফি শিল্পকর্ম এবং মনমুগ্ধকর লেখনির রহস্য লুকিয়ে আছে তাদের কলম কাটার ভিন্নতা ও ধরণের ওপর।

কারো লেখায় হরফগুলো বলিষ্ঠ এবং পুষ্ট হয়। কারো লেখায় হরফগুলো বেশি নমনীয় কমনীয় ও ঢেউয়ের মত ছন্দময় দেখা যায়। ক্যালিগ্রাফারদের কলমগুলো তাই দেখতে বিভিন্ন রকম হয়। বিশেষকরে কলমের নিব ও কত্ ভিন্ন রকম হয়। কলমের মাথা কাটা এবং ছাটা আর সবশেষে ঘষে তা মসৃণ করার দক্ষতার ওপর লেখার মান শৈল্পিক ও নিপুন হয়। এছাড়া হাতের গঠনের সাথে কলমের নিবের কতের ডিগ্রি নির্ভর করে।
কত্ কি? কত্ হল কলম কেটে শেষ ধাপে “এক কোপে মাথা কাটাকে কত্ বলে” এই কাটাটা কত ডিগ্রি কোণ বরাবর হবে বা ডানহাতী নাকি বামহাতী সেটা অনুযায়ী কাটা হবে। কাটার পর কালিতে চুবিয়ে বর্গাকার নোকতা দিয়ে দেখতে হয়, কাটাটা সঠিক হল কি না, চারকোনা এই বর্গাকার নোকতাকেও কত্ বলে। যেমন আমরা সুলুস শৈলিতে আলিফের হাজম মানসুব (আকার ও আকৃতি) নিজাম আল-নুকাতে( নোকতা পদ্ধতি) কেমন হবে সেটা ব্যাখ্যা করতে গিয়ে বলি- রস বা মাথা পাশাপাশি এক কত্ এবং এরতেফা(উপর-নিচ) দুই কত্ হবে আর জিসম বা দেহ এরতেফাহ হবে পাঁচ থেকে সাত কত্ ।
কলম কাটার ব্যাপারে প্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হয়, সেটা হল কাটার সময় কলমের মাথা তার শিড়দাড়া বরাবর সোজা থাকে। সুতরাং মাথার ভেতর অংশ ও দুপাশ সমান ভাবে ছাটাই করতে হয়। অনেকেই বলেন, তার কলমটি ব্যবহারে মোটেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। হযরত আলী রা. বলেছেন, কলমের জিলফা( ঘাড় থেকে ঠোট পর্যন্ত) লম্বা করো, তাহলে তোমার লেখা সুন্দর হবে। কলমের কত্ কত ডিগ্রি বরাবর হবে? বিখ্যাত ক্যালিগ্রাফার বাদাবি আল-দিরানি বলেন, কত্ ৪৫ ডিগ্রি বরাবর হওয়া ভাল। তবে হাতের কবজি ও আঙ্গুলের গঠনের ওপর কৌণিক অবস্থান হেরফের হয়। এছাড়া শৈলি ভেদে কলমের কতের ডিগ্রি বদলে যায়। বাণিজ্যিকভাবে উৎপণ্য কাঠ বা মেটাল কলমগুলো ফ্লাট বা ৪৫ ডিগ্রি বরাবর হয়ে থাকে। সুতরাং বাজার থেকে কেনা কলম দিয়ে মনমত লেখা পাওয়া কঠিন। এজন্য ক্যালিগ্রাফারগণ নিজেরাই কলম বানিয়ে লিখে থাকেন।



ইবনে বাওয়াবকে কলম কাটার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি হেসে বলেন, আমি এটা সবসময় লুকিয়ে কেটে থাকি, আমি চাই না কেউ আমার কলম কাটার টেকনিক দেখে ফেলুক। তবে ইয়াকুত আল মুস্তাসিমী কলমকে তির্যক করে কাটার প্রচলন করেন এবং ক্যালিগ্রাফিতে বিপ্লব সাধিত হয়।
কলমের কত্ দুই রকম। এক. কত্তাহ মুহাররফাহ দুই. কত্তাহ মুসতাবিয়াহ।

কলমের দাত যখন ডান দিকে রাখা হবে বা বাম দিকে রাখা হবে কিংবা সেটা হেলে থাকে তাকে মুহাররফাহ বলে, অর্থাৎ হরফের চাহিদা অনুযায়ী কলমের কৌণিক ধরণ হেরফের হওয়া।
আর ফ্লাট মাথার নিব কাটাকে কত্তাহ মুসতাবিয়াহ বলে।
আমার মতে, কলম কাটা কেমন তা দর্শকের কোন প্রয়োজন নেই। দর্শক ক্যালিগ্রাফি সুন্দর চায়। সুতরাং ক্যালিগ্রাফার হতে চাইলে আপনাকে কলম কাটায় দক্ষ হতে হবে আর প্রত্যেক ক্যালিগ্রাফারের কলম কাটায় নিজস্ব কিছু রহস্য আছে।
ইবনে মুকলা বলেন, একটি ভাল কলম হচ্ছে, যার দৈর্ঘ্য ১৫ থেকে ১২ আঙ্গুল বরাবর হবে। আর কলমটি শক্ত পোক্ত হতে হবে। কলমটি তেড়া বাকা হওয়া উচিত নয়। কলমে অবশ্যই গিট কম হবে। বেশি গোস্তওলা দেহ হবে কিন্তু মাথাটা ভঙ্গুর হবে না। পাহাড় আর মরুভূমি মাঝ এলাকার নাবাত বা নলখাগড়ার কলম ভাল।
শেষ কথা হল, আপনাকে কলম কাটার বিষয়ে যথাযথ ইলিম অর্জন করতে হলে অবশ্যই একজন সনদধারী ক্যালিগ্রাফারের কাছে যেতে হবে।


Monthly Calligraphy Competition Award-1

1st Monthly Calligraphy Competition Award Winner

Mahmud Rabbani
Dhaka

Rabiul Akhir 1441 Hijra
December 25, 2019

He get 500/- BDT








Participants of the Competition :

Hadiujjaman Tanjil



Monday, December 23, 2019

Monthly Calligraphy Competition -2




বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশন ক্যালিগ্রাফিতে বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এর বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে- প্রতি হিজরী মাসে একটি প্রতিয়োগিতার আয়োজন করছে।
রবিউস সানি মাসের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এখন জুমাদাল উলা ১৪৪১ হিজরি মাসের প্রতিযোগিতা ঘোষণা করা হচ্ছে-


ক্যালিগ্রাফি প্রতিযোগিতা:
ক্যালিগ্রাফি কলম দিয়ে ক্যালিগ্রাফি করেন, তাদের জন্য সুখবর !!
বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিমাসে ক্যালিগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একটি পুরস্কার দেয়া হবে।
জুমাদাল উলা ১৪৪১ মাসের ২য় প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিন ৫০০/- (পাঁচশত টাকা)
নিয়মাবলী :
১. ক্যালিগ্রাফি কলম দিয়ে ১৫-২০ ইঞ্চি কাগজে যে কোন কালি দিয়ে লিখতে হবে।
২. শৈলী- সুলুস জালী, আয়াত- ছবিতে দেয়া আছে


৩. গোলাকার বা ডিম্বাকার শেইপে করতে হবে
৪. ২৫ জুমাদাল উলা ১৪৪১হিজরী মাগরিব পর্যন্ত কাজ পাঠানোর শেষ সময়।
৫. কাজের ভালো রেজুলেশন (জুম করে কলমের স্ট্রোক যাতে বুঝা যায়) ছবি আমার ইনবক্সে পাঠাবেন।
৬. ২৭ জুমাদাল উলা ১৪৪১হিজরী বাদ মাগরিব ফল প্রকাশ করা হবে। সবার ক্যালিগ্রাফির ছবি দেখানো হবে।
৭. ২৮ জুমাদাল উলা ১৪৪১হিজরী পুরস্কার দেয়া হবে।
৮. যোগাযোগ : ০১৮১৯৬৭৬০২৭

 Bangladesh Calligraphy Foundation arrange 2nd Monthly Calligraphy Competition for Bangladeshi Calligrapher and Artists.

Sunday, February 14, 2016

প্রাচ্যকলার প্রদর্শনী ২০১৫



বাংলাদেশ সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট গত নবেম্বরের ২৩ থেকে ৩০ তারিখ পর্যন্ত জাতীয় জাদুঘর নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে দলগত প্রদর্শনীর আয়োজন করে। এতে ১০৪ জন শিল্পীর দুইশতাধিক শিল্পকর্ম প্রদর্শিত হয়।

ক্যাটালগে মোহাম্মদ আবদুর রহীম ও তার ক্যালিগ্রাফি



প্রদর্শনীর ক্যাটালগের কভার

খত মো‘য়াল্লা Khatt Moa`alla


Khatt Moa’lla
A practical Handbook of
Moa’lla style
Language Arabic and Bangla

2009, Dhaka
Front Cover

খত মো‘য়াল্লা (Calligraphy Mo`alla)
ক্যালিগ্রাফি ও রচনা- মোহাম্মদ আবদুর রহীম
২০০৯

এটি সম্পূর্ণ হাতে লেখা একটি ক্যালিগ্রাফি বই। আরবি ক্যালিগ্রাফির নব আবিস্কৃত এই লিপিটি ইরানের হামিদ আল আযামী চুড়ান্ত শৈলীতে উন্নীত করেন। ২০০৯ সালে ইরান সফর কালে লেখক মোহাম্মদ আবদুর রহীম একরাতে এ বইটি তৈরি করেন।

হরফ ‘হা’ দুইভাবে দেখানো হয়েছে
মুয়াল্লা ক্যালিগ্রাফি

       
বইটিতে একক হরফ, যুক্ত হরফ এবং বাক্য ও ক্যালিগ্রাফি উপস্থাপন করা হয়েছে।  সবই বাশের কঞ্চি দিয়ে বানানো ক্যালিগ্রাফি কলম দিয়ে লেখা ও অলঙ্করণ করা হয়েছে।

Back Cover
                        

My Kiosk Notes of 100000 taka


I and my son visit Taka Zadughar ( Currency Museum, Dhaka) at Mirpur. There are ancient coin of Bengal Sultans and Mughal ruler and hindus kings coin. We're very happy to see also world countries coin and Notes..There are Commemorative Coins and Notes..We get a Kiosk Notes of 100000 taka.

Monday, April 20, 2015

Bangladesh Calligraphy Foundation expressed its support for Saudi Arabia





 
Bangladesh Calligraphy Foundation expressed its support for Saudi Arabia after its President Mohammad Abdur Rahim spearheaded a special meeting with senior calligraphers of Bangladesh to assess the situation in the Middle East.
The Kingdom of Saudi Arabia led a coalition of nine Arab nations and conducted air strikes against the Shiite Houthi rebels in Yemen. The Houthi rebels ousted Yemeni President Abdu Rabu Mansour Hadi and took over main parts of the country. 
Saudi Arabia’s military operation against the Houthi rebels in Yemen is supported by Bahrain, Egypt, Jordan, Kuwait, Qatar, Morocco, the United Arab Emirates, and Sudan. These predominantly Sunni Muslim countries formed a military coalition called “Operation al-Hazm Storm” or “Operation Decisive Storm.” and it’s a right decision for sovereignty and territorial integrity.
Bangladesh Calligraphy Foundation expressed its support for Saudi Arabia after its President Mohammad Abdur Rahim spearheaded a special meeting with senior calligraphers of Bangladesh to assess the situation in the Middle East.
In a statement, Bangladesh Calligraphy Foundation said, “The meeting concluded that Bangladesh Calligraphy Foundation remains firmly committed to supporting the sovereignty and territorial integrity of Saudi Arabia in accordance with the aspirations of the calligraphers of Bangladesh.”
In addition, Bangladesh Calligraphy Foundation said its president Mohammad Abdur Rahim will be contacting the leadership of brotherly calligraphy organizations to facilitate an early resolution of the crisis and promote peace and unity of the Muslim community.

Friday, May 3, 2013

আন্তর্জাতিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় আবদুর রহীম ও ওসমান হায়াতের পুরস্কার লাভ

Mohammad Abdur Rahim's Calligraphy work






তুরস্কে ওআইসি'র সাংস্কৃতিক বিভাগ রিসার্স সেন্টার ফর ইসলামিক হিস্ট্রি, আর্ট এন্ড কালচার (আইআরসিআইসিএ)-এর নবম আন্তর্জাতিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় প্রথমবারের মত বাংলাদেশ থেকে প্রখ্যাত লিপিশিল্পী মোহাম্মদ আবদুর রহীম ও ওসমান হায়াত, কুফি শৈলিতে পুরস্কার অর্জন করেন। তারা ইনসেন্টিভ এ্যাওয়ার্ড লাভ করেন। এ প্রতিযোগিতায় ৩৯টি দেশের ৬৭২ জন শিল্পীর ৯শ আর্টওয়ার্ক জমা পড়ে। এর মধ্যে ২৩টি দেশের ৭৭ জন লিপিশিল্পী পুরস্কার অর্জন করেন। পুরস্কারপ্রাপ্তদেরকে নগদ অর্থ, সনদ এবং পুরস্কারপ্রাপ্ত আর্টওয়ার্ক সম্বলিত একটি আকর্ষণীয় ক্যাটালগ দেয়া হবে।

Mohammad Abdur Rahim

মোহাম্মদ আবদুর রহীম বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ক্যালিগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি। তিনি এক দশকের বেশি সময় ধরে ক্যালিগ্রাফির ট্রেডিশনাল ও পেইন্টিং বিষয়ে শিক্ষকতা করছেন। তিনি ২০০৯ সালে ইরানে বিসমিল্লাহ ক্যালিগ্রাফি লোগো প্রতিযোগিতায় এ্যাওয়ার্ড এবং আইসেসকো ইসলামিক হেরিটেজ ঢাকা-২০১২'র ১ম পুরস্কার অর্জন করেন। তিনি ক্যালিগ্রাফি ফেস্টিভ্যাল ও ওয়ার্কশপে অংশগ্রহনের জন্য ইরান ও আলজেরিয়া সফর করেছেন। ক্যালিগ্রাফির তত্ত্বীয় ও ব্যহারিক বিষয়ে তার লেখা ৬টি বই প্রকাশিত হয়েছে।


Othman Hayat
ওসমান হয়াত বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের সদস্য ও ট্রেডিশনাল ক্যালিগ্রাফি বিষয়ে ওস্তাদ মোহাম্মদ আবদুর রহীমের কাছে শিক্ষা লাভ ও সনদ পেয়েছেন। তিনি হাফেজে কুরআন। আইসেসকো ইসলামিক হেরিটেজ ঢাকা-২০১২'র জুনিয়র গ্রুপে ৩য় পুরস্কার অর্জন করেন।

তুরস্কের ইস্তাম্বুলে ওআইসি'র সাংস্কৃতিক বিভাগ রিসার্স সেন্টার ফর ইসলামিক হিস্ট্রি, আর্ট এন্ড কালচার (আইআরসিআইসিএ) প্রতি তিন বছর পর পর এ প্রতিযোগিতার আয়োজন করে। এবার নবম প্রতিযোগিতা ওআইসি'র মহাসচিব ইকলেমেদ্দিন ইসানগলু'র নামে অনুষ্ঠিত হয়॥ এই প্রতিযোগিতা ধারাবাহিকভাবে অনুষ্ঠানে ইকলেমেদ্দিনের অসামান্য অবদান রয়েছে। ১৯৮৬ সালে ১ম প্রতিযোগিতা বিখ্যাত লিপিশিল্পী হামিদ আল আমিদী(১৮৯১-১৯৮২) নামে অনুষ্ঠিত হয়। ১৯৮৯ সালে ২য় প্রতিযোগিতা ইয়াকুত আল মুস্তাসিমী(মৃ.১২৯৮) নামে; ১৯৯২ সালে ৩য় প্রতিযোগিতা ইবনে বাওয়াব(মৃ.১০২২) নামে; ১৯৯৭ সালে ৪র্থ প্রতিযোগিতা শেখ হামদুল্লাহ(১৪২৯-১৫২০) নামে; ২০০০ সালে ৫ম প্রতিযোগিতা সাইয়েদ ইবরাহীম(১৮৯৭-১৯৯৪) নামে; ২০০৩ সালে ৬ষ্ঠ প্রতিযোগিতা মীর ইমাদ আল হাসানী(১৫৫৪-১৬১৫) নামে; ২০০৬ সালে ৭ম প্রতিযোগিতা ইরাকী ক্যালিগ্রাফার হাশিম মুহাম্মদ আল বাগদাদী(১৯১৭-১৯৭৩) নামে এবং ২০০৯ সালে ৮ম প্রতিযোগিতা সিরিয়ার ক্যালিগ্রাফার মুহাম্মদ বাদাবী আল দিরানী(১৮৯৪-১৯৬৭) নামে অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

আমিনুল ইসলাম আমিন
সেক্রেটারি
বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশন
ঢাকা
৩ মে ২০১৩


Sunday, January 13, 2013

ISESCO First Prize


I take First Prize(Competition of Islamic Cultural Heritage of Dhaka on ISESCO announce Dhaka, The Islamic Cultural Capital, 2012) from Shilpakala Director General Liakot Ali Laki 24 dec. 2012 at Shilpakala auditorium, Dhaka.

Photo taken by Maruf Raihan, My dearest student of BUET(architecture department).


Mohammad Abdur Rahim(left) takes prize money from Shilpakola DG Liakot Ali Laki.(right)

Old Mosque of Dhaka


I like to paint my native tradition, especially, old mosque of Dhaka. Here, I try to express a colorful heritage.. a close view.

Old mosque of Dhaka.

Islamic Cultural Heritage of Bangladesh

Islamic Cultural Heritage of Bangladesh is very rich and wealthy. Especially, in Dhaka, mosque of Sultans and Mughals era are so beautiful on aesthetic architectural view and its elegant ornaments. I try to paint our proud-full heritage in my own way.


This is Khan Mohammad Mirdha's Mosque of Old city of Dhaka. In this mosque is very important for architectural point, here are mixed Sultans and Mughals aesthetic matter both implement in a professional perspective.


Khan Mohammad Mirdha's Mosque of Old city of Dhaka 

Jukhrufa Arabia and Bengal Tughra


Jukhrufa Arabia is important part of Islamic Art. I made new two Jukhrufa.

Sura Fatiha with Jukhrufa


working jukhrufa.


Bengal Tugra and Muhaqqaqe font with Jukhrufa.
Bengal Tughra Calligraphy is world famous calligraphy style. In 1200 to 1500 A.D independent Bengal Sultans are active role to express this calligraphy in the world. Now, I try to revive this heritage of Bengal as well as possible. This is very elegant and imagine calligraphy style. this style established strong Bengal art ability in the world. We proud and influence by Bengal Tughra.   

Jukhrufa Arabia is first time going in Bangladesh. I learn it from Algeria in 2010. I feel this art are very important for our society. I hope, near future Jukhrufa Arabia will most popular in our country.